সাম্প্রতিকতম জনমত সমীক্ষার ফল বলছে, ভারতের আগামী সাধারণ নির্বাচনে কংগ্রেস অতীতের সব রেকর্ড ভেঙে সবচেয়ে কম আসন পাচ্ছে। এমনকি তিন অঙ্কের কোঠায়ই হয়তো তারা যেতে পারবে না। ইতিমধ্যে এবিপি আনন্দ-এসি নিয়েলসন, ইন্ডিয়া টুডে-সি ভোটার এবং আইবিএন-সিএসডিএস প্রকাশ করেছে সমীক্ষার ফল। সবখানেই ইঙ্গিত মিলছে, কেন্দ্রে সরকার গঠনের দৌড়ে এগিয়ে রয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ বা জাতীয় গণতান্ত্রিক জোট। শনিবার প্রকাশিত এবিপি আনন্দ-এসি নিয়েলসন সমীক্ষার ফলে বলা হয়েছে, এনডিএ পেতে পারে ২২৬। ইউপিএ পেতে পারে মাত্র ১০১! কলকাতা প্রতিনিধি।