তিমোশেঙ্কো ইউক্রেনের প্রেসিডেন্ট প্রার্থী

ইউক্রেনে মে মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইয়ুলিয়া তিমোশেঙ্কো। এর আগে তিনি দুই মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন।
তিন বছর কারাবাসের পর এ বছরের ফেব্রুয়ারিতে তিমোশেঙ্কো মুক্তি পান। তৎকালীন প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচকে উৎখাতের অপরাধে তাঁকে এই কারাবাস ভোগ করতে হয়। ২০০৪ সালে ইয়ানুকোভিচকে প্রথমবারের মতো উৎখাতে অন্যতম প্রধান ভূমিকা পালন করেন তিমোশেঙ্কো। বিবিসি।