সংক্ষেপ

দামি ওয়াইন

অঁরি জাইয়েখ
অঁরি জাইয়েখ

বিরল একটি বারগ্যান্ডি বিশ্বের সবচেয়ে দামি ওয়াইন হিসেবে তালিকায় উঠে এসেছে। এর এক বোতলের দাম ১৫ হাজার ডলারেরও বেশি। এটি নামকরা রোমানো-কতিঁ নয়, বরং কম চেনা অঁরি জাইয়েখ। বোর্দোর নামকরা পেত্রাসের অবস্থানও এ তালিকার বেশ নিচে, ১৮ নম্বরে। ১৫ হাজার ১৯৫ ডলার দামের ওয়াইনটি অঁরি জাইয়েখের ১৯৮৫ সালের রিশুবুর্গ গ্রাঁ ক্রু। ২০০৬ সালে ৮৪ বছর বয়সে মারা যাওয়া অঁরি জাইয়েখ ওয়াইন-শিল্পে সৃষ্টিশীলতার জন্য সুনাম কুড়িয়েছিলেন। বিশ্বের প্রায় ৫৫ হাজার ওয়াইন ব্যবসায়ীর মূল্যতালিকার ভিত্তিতে যুক্তরাজ্যের প্রতিষ্ঠান ওয়াইনসার্চার ৫০টি সবচেয়ে দামি ওয়াইনের বার্ষিক তালিকা এ মাসেই প্রকাশ করেছে।
এএফপি