সংক্ষেপ

দুই পাইলট নিহত

সিরিয়ার পালমিরা শহরের কাছাকাছি এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে রাশিয়ার দুই পাইলটের মৃত্যু হয়েছে। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধাদের গোলায় গতকাল শনিবার আকাশযানটি ভূপাতিত হয় বলে দাবি করা হয়েছে। মস্কো বলেছে, এ নিয়ে সিরীয় যুদ্ধে নিহত রুশ সেনার সংখ্যা হলো ১২। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রিয়াফাগাত খবিবুলিন ও ইয়েভগেনি দলগিন নামের ওই দুই পাইলট সিরিয়ার একটি হেলিকপ্টারের আরোহী ছিলেন। আইএসের দাবি, গোলার আঘাতে এতে আগুন ধরে যায়।
এএফপি