দেশের হাল জানতে সামাজিক মাধ্যমের শরণাপন্ন মোদি

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সামাজিক গণমাধ্যমগুলোর গতিধারা বা প্রবণতা সম্পর্কে সর্বশেষ তথ্য প্রধানমন্ত্রীকে জানানোর উদ্যোগ নিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার (আইঅ্যান্ডবি) মন্ত্রণালয়। খবর পিটিআইয়ের।
সূত্র জানায়, ফেসবুক ও টুইটারের মতো যোগাযোগের সামাজিক সাইট ও খুদে ব্লগগুলোতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিভিন্ন মতামত ব্যক্ত করেন। সেসব মতামতে দেশ ও জাতি সম্পর্কে তাঁদের মনোভাবের কিছুটা হলেও প্রতিফলন ঘটে। এসব মতামত বিশ্লেষণের দায়িত্ব দেওয়া হয়েছে আইঅ্যান্ডবি মন্ত্রণালয়ের সামাজিক মাধ্যম শাখাকে।
এক সরকারি কর্মকর্তা বলেন, প্রথম প্রতিবেদনটি কয়েক দিন আগে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ সচিবালয়ে পাঠানো হয়েছে।