সৌদি আরব, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ১১ আগস্ট পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সৌদি আরব, কাতার, সিরিয়া, আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, আফগানিস্তান, লিবিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, রাশিয়া ও চীন।
ঈদের নামাজে মোনাজাত করছেন সবাই। প্রধান মসজিদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত, ১১ আগস্ট। ছবি: এএফপিসিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ (মাঝে) সকালে ঈদের নামাজ আদায় করেন। দামেস্ক, সিরিয়া, ১১ আগস্ট। ছবি: এএফপিসংযুক্ত আরব আমিরাতের প্রধান মসজিদে ১১ আগস্ট সকালে ঈদের নামাজ আদায় করা হচ্ছে। দুবাই, সংযুক্ত আরব আমিরাত। ছবি: এএফপিফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস (বাম থেকে চতুর্থ) সকালে একটি মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করছেন। রামাল্লাহ, ফিলিস্তিন, ১১ আগস্ট। ছবি: এএফপিসংযুক্ত আরব আমিরাতের প্রধান মসজিদে ঈদের নামাজে অংশ নিয়েছেন নারীরা। দুবাই, সংযুক্ত আরব আমিরাত, ১১ আগস্ট। ছবি: এএফপিলিবিয়ায় ঈদের জামাত শেষে এক অপরে কোলাকুলি করছেন। মার্টায়ার্স স্কয়ার, ত্রিপোলি, লিবিয়া, ১১ আগস্ট। ছবি: এএফপিঈদের জামাতের ছবি তুলছে এক শিশু। মার্টায়ার্স স্কয়ার, ত্রিপোলি, লিবিয়া, ১১ আগস্ট। ছবি: এএফপিসংযুক্ত আরব আমিরাতে ঈদের নামাজ শেষে পরস্পর কোলাকুলি ও কুশল বিনিময় করছেন। প্রধান মসজিদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত, ১১ আগস্ট। ছবি: এএফপিঈদের নামাজ আদায় করে ইদলিব প্রদেশে বিনিশ শহরের একটি কবরস্থানে স্বজনদের কবর জিয়ারত করছেন সিরিয়ার এই নারী। ইদলিব, বিনিশ, সিরিয়া, ১১ আগস্ট। ছবি: এএফপিমিসরের কায়রোতে ঈদের নামাজের পর মসজিদের বাইরে রঙিন বেলুন বিক্রি করছেন বিক্রেতারা। আল সাদিক মসজিদ, কায়রো, মিসর, ১১ আগস্ট। ছবি: এএফপিমিসরের কায়রোতে ঈদের নামাজের পর আনন্দে রঙিন বেলুন নিয়ে মেতে উঠেছে ছোট-বড় সবাই। আল সাদিক মসজিদ, কায়রো, মিসর, ১১ আগস্ট। ছবি: এএফপিরাশিয়ার মস্কোতে মুসলিম সম্প্রদায় ১১ আগস্ট পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে। সেন্ট্রাল মস্কো, রাশিয়া। ছবি: এএফপিফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ঈদুল আজহার নামাজে শিশু ও নারীদের অংশগ্রহণ। লুনেটা পার্ক, ম্যানিলা, ফিলিপাইন, ১১ আগস্ট। ছবি: এএফপিঈদুল আজহার নামাজে ফিলিস্তিনের শিশুরা। খান ইউনিস, গাজা, ফিলিস্তিন, ১১ আগস্ট। ছবি: রয়টার্সইন্দোনেশিয়ার মুসলিম সম্প্রদায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করছে। সিয়ামিস, পশ্চিম জাভা প্রদেশ, ইন্দোনেশিয়া, ১১ আগস্ট। ছবি: রয়টার্সঈদের খুশিতে রঙিন পোশাক পরে খেলাধুলায় মেতে উঠেছে আফগান শিশুরা। কাবুল, আফগানিস্তান, ১১ আগস্ট। ছবি: রয়টার্সআফগানিস্তানে ঈদের নামাজ শেষে পরস্পর কোলাকুলি ও কুশল বিনিময় করছেন। শাহ-ই-দো শামশিরা মসজিদ, কাবুল, আফগানিস্তান, ১১ আগস্ট। ছবি: এএফপিইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগর এডেন শহরে ঈদ উপলক্ষে সকালে ফুলের মালা বিক্রি করছেন একজন বিক্রেতা। এডেন, ইয়েমেন, ১১ আগস্ট। ছবি: এএফপিঈদের দিন সকালেও কোরবানির পশু বিক্রির অপেক্ষায় আছেন এই আফগান বিক্রেতা। কাবুল, আফগানিস্তান, ১১ আগস্ট। ছবি: রয়টার্স