ধর্মনিরপেক্ষ পশ্চিমবঙ্গ গড়ার প্রত্যয়

কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে গতকাল সোমবার নানা অনুষ্ঠানে বাংলা নববর্ষ ১৪২০ উদ্যাপিত হয়েছে। এসব অনুষ্ঠানের মধ্যে ছিল বাংলা নববর্ষ ১৪২০ প্রভাতফেরি, বর্ণাঢ্য মিছিল, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিষ্টি বিতরণ। নববর্ষের বিভিন্ন আলোচনা সভা ও প্রতিটি অনুষ্ঠানেই ডাক দেওয়া হয় হিংসামুক্ত ধর্মনিরপেক্ষ পশ্চিমবঙ্গ গড়ার। গতকাল সকালে কলকাতার একাডেমি অব ফাইন আর্টস চত্বরে শুরু হয় বৈশাখী উৎসব। নবজাগরণ, ভাষা ও চেতনা সমিতি এবং ভাষা স্মারক সমিতি যৌথভাবে আয়োজন করে এই উৎসবের।