ইসরায়েলের পার্লামেন্ট লিকুদ পার্টির বর্ষীয়ান নেতা আইনপ্রণেতা রিউভেন রিভলিনকে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। তিনি ইসরায়েলের দশম প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পাবেন। রিভলিন দীর্ঘদিনের পার্লামেন্ট সদস্য মেইর সিত্রিতকে ১০ ভোটের ব্যবধানে হারান৷ নির্বাচিত হওয়ার পর রিভলিন পার্লামেন্টে বক্তৃতা করেন। তিনি বলেন, ‘এখন থেকে আমি কোনো দলের নই। এখন থেকে আমি পুরো জাতির।’ ডানপন্থী লিকুদ পার্টির সদস্য হলেও রিভলিন ফিলিস্তিন ভূখণ্ডের বিরোধী। বিবিসি৷