স ং ক্ষি প্ত বি শ্ব স ং বা দ

নারীদের আয় কম

জার্মানিতে টানা তৃতীয় বছর আয়ের ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্যে কোনো পরিবর্তন আসেনি। গত বছর দেশটির নারীরা পুরুষের চেয়ে ২২ শতাংশ কম আয় করেছেন বলে গতকাল মঙ্গলবার প্রকাশিত তথ্যে দেখা গেছে। প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, ২০১৩ সালে নারীরা গড়ে প্রতি ঘণ্টায় আয় করেছেন ১৫ দশমিক ৫৬ ইউরো (২১ দশমিক ৬৫ মার্কিন ডলার)। অন্যদিকে, পুরুষেরা আয় করেছেন ১৯ দশমিক ৮৪ ইউরো। ২০১০ সাল থেকেই জার্মানিতে নারী-পুরুষের আয়ে ২২ শতাংশ ব্যবধান রয়েছে। পাশাপাশি খণ্ডকালীন কর্মীদের চেয়ে পূর্ণকালীন কর্মীদের ক্ষেত্রে এই বৈষম্য আরও বেশি বলে ওই পরিসংখ্যানে দেখা গেছে। এএফপি।