ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল বুধবার ভূমিকম্পপরবর্তী উদ্ধার তৎপরতা নিয়ে মহড়া হয়েছে। দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি হিসেবে আয়োজিত মহড়ায় ৪০ হাজারের বেশি মানুষ অংশ নেয়। পুলিশ ও পাতালরেল কর্তৃপক্ষ মিলে এই মহড়ার আয়োজন করেএক কোটি ১৬ লাখ জনসংখ্যার শহর নয়াদিল্লি ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা গতকালের মহড়ায় অংশ নেন। শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, পাতাল রেলস্টেশন ও বিপণিবিতানে এ মহড়া হয়।নয়াদিল্লিতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তা আর কে ধির বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় আমরা নিজেদের সামর্থ্য যাচাই করতে চাই। মহড়ায় শহরের ট্রাফিক বিভাগ ও পরিবহন বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এ জন্য ট্রাফিক ব্যবস্থাপনা পরিবর্তন ও পাতাল রেল চলাচল স্থগিত রাখা হয়েছিল।’ এএফপি।