পদত্যাগের প্রস্তাবকে গুজব বলে উড়িয়ে দিলেন প্রণব

ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি তাঁর পদত্যাগের প্রস্তাব নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।দ্বিতীয় প্রজন্মের (টু-জি) ফোন কেলেঙ্কারিকে কেন্দ্র করে পদত্যাগ করতে চেয়েছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে গত শনিবার প্রণব বলেন, ‘এগুলো সব বাজে কথা। আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন না থাকে, তবে আমি দুঃখিত।’টু-জি ফোনসংক্রান্ত একটি দাপ্তরিক চিঠিকে কেন্দ্র করে প্রণব মুখার্জি পদত্যাগের প্রস্তাব দেন বলে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এ ব্যাপারে বিরোধী দল বিজেপির নেতা অরুণ জেটলির একটি মন্তব্যের ব্যাপারে প্রশ্ন করা হলে প্রণব বলেন, ‘আমি কোনো ব্যক্তির ব্যাপারে মন্তব্য করছি না।’ টাইমস অব ইন্ডিয়া।