সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

পরিচয় প্রকাশ

কেনিয়া সরকার নাইরোবির ওয়েস্টগেট বিপণিবিতানে হামলাকারীদের পরিচয় প্রকাশ করেছে। বিপণিবিতানের একটি স্টোররুমের সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে তাঁদের শনাক্ত করা হয়। কেনিয়ার সামরিক বাহিনী সূত্র জানিয়েছে, গত মাসে বিপণিবিতানে হামলার সঙ্গে চারজন জড়িত ছিলেন বলে তাঁরা ধারণা করছেন। তাঁরা হলেন আবু বারা আল-সুদানি, ওমর নাবহান, খাত্তাব আল-কেনে ও উমায়ের। তাঁরা চারজনই সামরিক বাহিনীর পাল্টা হামলায় নিহত হয়েছেন। গত ২১ সেপ্টেম্বর নাইরোবির ওই অভিজাত বিপণিবিতানে হামলায় ৬৭ জন নিহত হন। বিবিসি।