লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে ৩৩টিতে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বাকি নয়টি আসনের মধ্যে একটিতে বামফ্রন্ট, তিনটিতে বিজেপি ও পাঁচটি আসনে কংগ্রেস এগিয়ে।
বুথ-ফেরত সমীক্ষায় বলা হয়েছিল, বামফ্রন্ট সাত থেকে ২০টি আসন পাবে। এখন দেখা যাচ্ছে, নির্বাচনে ধসের মুখোমুখি বামফ্রন্ট।
এখন পর্যন্ত পাওয়া তথ্যে তৃণমূল ৪০, বামফ্রন্ট ২৯, বিজেপি ১৭ ও কংগ্রেস ৮ শতাংশ ভোট পেয়েছে।
আসামে কংগ্রেসের পরাজয়ের দায় মাথায় নিয়ে দলীয় মুখ্যমন্ত্রী তরুণ গগৈ পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।