পশ্চিমবঙ্গের সাগর মেলায় যোগ দিতে এসে পায়ের নিচে চাপা পড়ে সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও নয়জন। গতকাল বৃহস্পতিবার সকালে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের কাকদ্বীপ ও ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রতিবছরই পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরদ্বীপে মকরসংক্রান্তি উপলক্ষে সাগর মেলা বসে। এ মেলা উপলক্ষে লাখ লাখ মানুষ এখানে স্নান করতে আসে। গতকাল সকালে ছিল সেই পুণ্যস্নান। ভোর থেকেই লাখলাখ মানুষ স্নানের জন্য সাগর পাড়ে জড়ো হয়। এ সময় সাগরতীরে যাওয়ার জন্য জেটি থেকে বার্জে ওঠার সময় ভিড়ের মধ্যে পায়ের নিচে চাপা পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।গতকাল সকালে অবশ্য কুম্ভমেলা উপলক্ষে হরিদ্বার, এলাহাবাদ ও বারানসিতেও লাখ লাখ মানুষ পুণ্যস্নান করে।