পশ্চিমবঙ্গ বিধানসভায় মিউজিক থেরাপি

পশ্চিমবঙ্গের বিধানসভায় বিধায়কদের মনের উত্তেজনা কমাতে এবং শান্তির বাতাবরণ তৈরি করতে এবার মিউজিক থেরাপির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এ উদ্যোগ নেন।

এই লক্ষ্যে বিধানসভার অধিবেশন শুরুর ১৫ মিনিট আগে থেকে বিধানসভায় বাজানো হবে রবীন্দ্রসংগীত, সেতার ও সরোদের সুর। এই সুর শোনা যাবে বিধানসভার অধিবেশনের কক্ষ, লবিসহ সর্বত্র।
৬ জুন থেকে বিধানসভায় শুরু হচ্ছে বাজেট অধিবেশন। চলবে ১০ জুলাই পর্যন্ত।