স ং ক্ষি প্ত বি শ্ব স ং বা দ

পাল্টাপাল্টি

উত্তর ইসরায়েলে দুটি রকেট এসে পড়ার পর দেশটির সেনারা লেবাননে গোলাবর্ষণ করেছেন। ইসরায়েলি সেনা কর্তৃপক্ষ বলেছে, তারা দক্ষিণ লেবাননে ট্যাংকের তিনটি গোলা ছুড়েছে। ইসরায়েলে ছোড়া রকেটগুলো খোলা জায়গায় পড়ায় জানমালের কোনো ক্ষতি হয়নি। দুই সপ্তাহ আগে এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর ইসরায়েলি সেনারা দুই লেবাননি সেনাকে গুলি করেন। এতে সীমান্তে উত্তেজনা বেড়েছে। বিবিসি।