ফ্রান্সের তেল কোম্পানি পেরেনসোর ভাড়া করা একটি বিমান পেরুর উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছে। নিহতদের একজন পেরেনসোর কর্মী। কোম্পানির একটি সূত্র এ কথা জানিয়েছে।দুর্ঘটনার কথা নিশ্চিত করে পেরেনসো জানায়, বিমান আরোহীদের কাউকে জীবিত পাওয়া যায়নি। বিমানটি ইকুয়েডর সীমান্তের কাছে পেরুর কম জনবসতিপূর্ণ লোরেটো এলাকায় ভূপাতিত হয়। বিমানে নয়জন যাত্রী ও চারজন বিমানকর্মী ছিলেন।চলতি বছর জ্বালানি কোম্পানির ভাড়া করা বিমান দুর্ঘটনার দ্বিতীয় ঘটনা এটি। রয়টার্স।