প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটেই চলবে ভারতের প্রথম বুলেট ট্রেন। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় রেলমন্ত্রী সদানন্দ গৌড়া নতুন সরকারের প্রথম রেল বাজেট ঘোষণাকালে এ কথা বলেন।তিনি বলেন, ‘আমি আহমেদাবাদ-মুম্বাই রুটে বুলেট ট্রেন চালুর প্রস্তাব করছি।’ বর্তমানে এই দুই শহরের একটি থেকে অন্যটিতে যেতে প্রায় সাত ঘণ্টা লাগে।আর বুলেট ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ৩২০ কিলোমিটার গতিতে চলবে।এনডিটিভি