প্রাণ গেল অভিনেতার

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে একটি বারে মিউজিক ভিডিওর শুটিংয়ের সময় গুলিতে এক অভিনেতা নিহত হয়েছেন। গতকাল সোমবারের এই ঘটনায় নিহত অভিনেতার বয়স ২০ থেকে ৩০-এর মধ্যে। এই হত্যাকাণ্ড দুর্ঘটনাবশত মনে করা হলেও একটি ফৌজদারি মামলা দায়ের করে এর তদন্ত শুরু করেছে পুলিশ, জানিয়েছেন গোয়েন্দা পরিদর্শক টম আরমিট। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বারে অস্ট্রেলিয়ার একটি ব্যান্ড দলের মিউজিক ভিডিওর শুটিং চলছিল। গোলাগুলির একটি দৃশ্য ধারণের সময় এই ঘটনা ঘটে। তখন অভিনেতাদের হাতে অস্ত্র ছিল। এ সময় হঠাৎ করে গুলিতে পড়ে যান ওই অভিনেতা। ধারণা করা হচ্ছে, কোনো পিস্তল থেকে অসাবধানতাবশত গুলি বেরিয়ে গিয়ে এই ঘটনা ঘটেছে।
এএফপি