ফিলিপাইনে একটি হোটেলে অগ্নিকাণ্ডে ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১২ জন। গতকাল রোববার বিকেলে কাগায়ান প্রদেশের টুগুয়েগারাও শহরের বেড অ্যান্ড ব্রেকফাস্ট নামের একটি পাঁচতলা হোটেলে এ আগুন লাগে। চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাদেশিক পুলিশ প্রধান মাও অ্যাপলাস্কা জানান, অগ্নিকাণ্ডের সময় হোটেলের কক্ষে আটকা পড়া ১৫ জনই পুড়ে মারা গেছে। এএফপি।