ফেরার পথে বিপত্তি

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে গত সপ্তাহে সয়ুজ ক্যাপসুলে পৃথিবীতে ফিরছিলেন তিন মহাকাশচারী। আইএসএস ছেড়ে আসার পরপরই ভূপৃষ্ঠের নিয়ন্ত্রণকক্ষ থেকে হারিয়ে যায় তাঁদের অবস্থান-সংক্রান্ত সব তথ্য। পৃথিবীর টানে অনেকটা অন্ধের মতোই তাঁরা তীব্র বেগে নেমে আসতে থাকেন ভূপৃষ্ঠের দিকে। তবে শেষ পর্যন্ত সময়মতো ক্যাপসুলের প্যারাস্যুট খুলে নিরাপদেই ভূপৃষ্ঠে নেমেছেন তিন মহাকাশচারী। এএফপি।