ভারতের বিহারে গতকাল বৃহস্পতিবার একটি যাত্রীবাহী ট্রেনে হামলা চালিয়ে পুলিশের এক সদস্যকে হত্যা করেছে সন্দেহভাজন মাওবাদীরা। তাদের গুলিতে ছয়জন যাত্রীও আহত হয়েছেন।
গতকাল দুপুরে জামুই স্টেশনের কাছে ধানবাদ-পাটনা আন্তনগর এক্সপ্রেস ট্রেন থামিয়ে দেয় মাওবাদীরা। তারপর গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। টাইমস অব ইন্ডিয়া ও আইএএনএস।