স ং ক্ষি প্ত বি শ্ব স ং বা দ

বসন্ত উৎসব

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার দোল পূর্ণিমা সামনে রেখে বসন্ত উৎসব উদ্যাপিত হয়েছে। ১৯২৫ সাল থেকে এই উৎসব চলে আসছে। সকালে শান্তিনিকেতনের গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে শুরু হয় উৎসব। এতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ বিশিষ্টজনেরা অংশ নেন। বাসন্তী রঙের শাড়ি পরে হাতে রং মেখে বসন্ত উৎসবে মেতে ওঠেন নারীরাও। ছিল নাচ, গান আর সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবে বিদেশি শিল্পীরাও অংশ নেন। কলকাতা প্রতিনিধি