৮৬ বছর বয়সী সৌদি বাদশাহ আবদুল্লাহর শরীরে আরও অস্ত্রোপচার করা হবে। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে হার্নিয়া চিকিৎসায় অস্ত্রোপচারের নয় দিন পর গতকাল শুক্রবার রাজপরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ওই অস্ত্রোপচার পরবর্তী সময় চিকিৎসার জন্য তিনি আবার যুক্তরাষ্ট্রে যাবেন। সেখানে তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে। সংবাদ সংস্থা এসপিএ রাজপরিবারের বরাত দিয়ে এ তথ্য জানায়। খবরে বলা হয়, অস্ত্রোপচারের আগে আবদুল্লাহ ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছিলেন। অস্ত্রোপচার সফল হওয়ায় তিনি এখন হাঁটতে পারেন। এএফপি।