বাধা নেই: মোদি

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি বলেছেন, বিভিন্ন দলের সঙ্গে নির্বাচনকালীন দ্বন্দ্ব নির্বাচনের পর জোট গঠনে বাধা হয়ে দাঁড়াবে না৷ টাইমস নাউ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মোদি এ কথা বলেছেন৷ মোদি বলেন, নির্বাচনী প্রচারণার সময় কী বলা হয়েছে তার ওপর ভিত্তি করে রাজনীতি চলে না৷ মোদি বলেন, নির্বাচনী প্রচারে মমতা বন্দোপাধ্যায় ও মায়াবতীর বিরুদ্ধে বক্তব্য দেওয়া হলেও পরবর্তীকালে তাঁদের সঙ্গে জোট গঠনের জন্য আলোচনার দরজা খোলা থাকবে৷ টাইমস অব ইন্ডিয়া৷