বেলুচিস্তানের নেতা নওয়াব আকবর খান বুগতি হত্যা মামলায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার কোয়েটার সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) এ নির্দেশ দেন। আদালত একই সঙ্গে মোশাররফকে আদালতে হাজির করার নির্দেশ দেন।বেলুচ নেতা বুগতি হত্যা মামলায় গতকাল ওই আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। বেলুচিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আফতাব খান শেরপাও এ সময় উপস্থিত ছিলেন।শুনানির সময় এটিসির বিচারপতি মোহাম্মদ ইসমাইল সাবেক সেনাশাসক মোশাররফ ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শওকত আজিজ, বেলুচিস্তানের সাবেক গভর্নর ওয়েসিস আহমেদ ঘানিসহ মামলার অন্য আসামিদের গ্রেপ্তার ও আদালতের সামনে তাঁদের হাজির করার নির্দেশ দেন। ডন।