বেকারত্ব বেড়েছে ইউরো অঞ্চলে

ইউরো অঞ্চলে বেকারত্বের হার বেড়েছে। গত আগস্টে এই অঞ্চলে এক কোটি ৮২ লাখ লোক বেকার ছিল। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট এ তথ্য দিয়েছে। সংস্থাটির তথ্যমতে, কর্মহীন লোকের সংখ্যা ৪৯ হাজার বেড়েছে। কিন্তু জুলাই মাসের সংশোধিত এক হিসাবে দেখা গেছে, বেকারত্বের হার রেকর্ড ১১ দশমিক ৪ শতাংশে স্থিতিশীল রয়েছে। এ সময় সবচেয়ে বেশি বেকার ছিল স্পেনে। দেশটিতে ২৫ দশমিক ১ শতাংশ লোক কর্মহীন। আর সবচেয়ে কম বেকার অস্ট্রিয়ায় ৪ দশমিক ৫ শতাংশ।ইউরোস্ট্যাট বলেছে, জার্মানিতে বেকারত্বের হার ৫ দশমিক ৫ শতাংশ। বিবিসি।