বোকো হারামের ১২৩ জঙ্গি নিহত

ক্যামেরুনের উত্তরাঞ্চলে বোকো হারামের ১২৩ জন জঙ্গি নিহত হয়েছে। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, গত বৃহস্পতি ও শুক্রবার সীমান্তবর্তী ফোটোকল শহরে চাদের সেনাবহরে ওই জঙ্গিরা হামলা চালায়। এতে বোকো হারামের ১২৩ জন জঙ্গি নিহত হয়।
এ হামলায় চাদের তিন সেনা নিহত এবং ১২ জন আহত হয়েছেন।
প্রতিবেশী ক্যামেরুনে বোকো হারামের তৎপরতা ও হুমকি বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে জঙ্গিগোষ্ঠীকে মোকাবিলায় সেখানে ১৭ জানুয়ারি সরঞ্জামসহ সেনাবহর পাঠায় চাদ।