বোমা আতঙ্ক

বোমা আতঙ্কে যুক্তরাজ্যের পার্লামেন্টের কাছে একটি ভবন গতকাল সোমবার খালি করে দেওয়া হয়। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, হাউস অব পার্লামেন্টের বিপরীত দিকে অবস্থিত পোর্টকলিস হাউস নামক ভবনে সন্দেহজনক একটি প্যাকেট পাওয়া যায়। পুলিশ ওই ভবন এবং এর নিচে অবস্থিত ওয়েস্টমিনস্টার আন্ডারগ্রাউন্ড স্টেশন খালি করে দেয়। আর ভবনের সামনের রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয়। পুলিশ সন্দেহজনক বস্তুটি পরীক্ষা করে বিস্ফোরক বা ক্ষতিকর কিছু নয় নিশ্চিত করলে এলাকার পরিবেশ আবার স্বাভাবিক হয়। রয়টার্স