ব্রিটিশ পর্যটককে ঢুকতে দেয়নি শ্রীলঙ্কা

হাতের বাহুতে গৌতম বুদ্ধের ট্যাটু এঁকে তাঁকে অসম্মান করার অভিযোগ এনে এক ব্রিটিশ পর্যটককে শ্রীলঙ্কায় ঢুকতে দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। গত শুক্রবার কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। বিমানবন্দরের একজন কর্মকর্তা এ কথা জানান। বিমানবন্দরের এক অভিবাসন কর্মকর্তা জানান, ওই ব্রিটিশ পর্যটককে তাঁর হাতের ট্যাটুর বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বুদ্ধ সম্পর্কে ‘ঔদ্ধত্যপূর্ণ’ মন্তব্য করেন। ওই কর্মকর্তা পর্যটককে বলেন, শ্রীলঙ্কায় থাকা অবস্থায় এ ধরনের দৃষ্টিভঙ্গির কারণে তিনি নিরাপত্তাজনিত হুমকিতে পড়তে পারেন।এর আগে বুদ্ধের একটি প্রতিকৃতিতে চুম্বনরত অবস্থায় ছবি তোলার দায়ে তিন ফরাসি পর্যটককে কারাদণ্ড দিয়েছিল শ্রীলঙ্কা। পরে এ দণ্ড মওকুফ করা হয়। বিবিসি।