যুক্তরাজ্যের নৌবাহিনী একটি যুদ্ধজাহাজ পরিচালনার জন্য এক নারী কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে। ব্রিটিশ নৌবাহিনীর ৫০০ বছরের ইতিহাসে কোনো নারীর যুদ্ধজাহাজের নেতৃত্ব দেওয়ার ঘটনা হবে এটাই প্রথম। গত সোমবার সান পত্রিকা এ খবর দিয়েছে।আগামী বছরের এপ্রিলে লেফটেন্যান্ট কমান্ডার সারাহ ওয়েস্ট (৩৯) নামের ওই নারী টাইপ ২৩ ফ্রিগেট এইচএমএস পোর্টল্যান্ডের নিয়ন্ত্রণ নেবেন। এই যুদ্ধজাহাজটিতে ১৮৫ জন ক্রু রয়েছেন। তাঁদের অধিকাংশই পুরুষ।এইচএমএস পোর্টল্যান্ডে হারপুন ও সি উল্ফ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাসহ স্টিংরে ডুবোজাহাজবিরোধী টর্পেডো রয়েছে। পিটিআই।