ব্রিটিশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় বোমা অপসারণ কর্মকর্তা কর্নেল বব সেডন পদত্যাগ করেছেন। আফগানিস্তানে তাঁর বোমা অপসারণ দলের ওপর চাপের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করার পর তিনি এ সিদ্ধান্ত নেন। গত রোববার রাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানা যায়। কর্নেল সেডন এখন রয়্যাল লজিস্টিকস কোরের গোলাবারুদবিষয়ক প্রধান কারিগরি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পিটিআই অনলাইন।