ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্র প্রদেশের সেকান্দেরাবাদ শহরে একটি দোতলা হোটেল ভবন ধসে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। স্থানীয় পুলিশ জানায়, ভবনটি গতকাল সোমবার সকালে ধসে পড়ে। এ সময় অন্তত ২৫ জন কর্মী হোটেলটির রান্নাঘরে কাজ করছিলেন। তাঁরা সবাই দেয়ালের নিচে চাপা পড়েন। এএফপি।