ভারতের প্রভাবশালী আধ্যাত্মিক নেতা সত্য সাঁই বাবাকে গুরুতর অসুস্থ অবস্থায় জীবনসহায়ক কৃত্রিম যন্ত্রের সাহায্যে বাঁচিয়ে রাখা হয়েছে। গতকাল শুক্রবার তাঁর চিকিৎসকেরা এ কথা জানান। সাঁই বাবাকে গত মাসে অন্ধ্র প্রদেশ রাজ্যের পুত্তাপারথি শহরের এক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ফুসফুসের সমস্যা ও হূদেরাগে ভুগছেন।চিকিৎসকেরা জানান, শুরুতে সাঁই বাবার শারীরিক অবস্থার উন্নতি ঘটতে থাকলেও পরে অবনতি ঘটে। ৮৪ বছর বয়সী এই গুরুর সারা বিশ্বে অগণিত ভক্ত রয়েছে। ভারতের একাধিক সাবেক প্রধানমন্ত্রী, প্রভাবশালী ব্যবসায়ী ও ক্রিকেট তারকারা তাঁর অনুসারী। এএফপি।