ভারতের প্রধানমন্ত্রীকে লোকপালের অধীনে আনার সুপারিশ

ভারতের প্রধানমন্ত্রীকে লোকপালের অধীনে আনার সুপারিশ করা হয়েছে। দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার একটি কমিটি গতকাল সোমবার লোকপাল বিলের একটি খসড়া অনুমোদন করেছে। এ ছাড়া লোকযুক্ত নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের অধিকারের মতপার্থক্যের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।ভারতের প্রধানমন্ত্রী, গোয়েন্দা সংস্থা ও পরমাণু শক্তি কমিশন বর্তমানে তথ্য অধিকার আইনে (আরটিআই) দায়মুক্তি পেয়ে থাকে। লোকপাল বিলের খসড়ায় ওই প্রতিষ্ঠানগুলোর দায়মুক্তি বাতিলের প্রস্তাব করেছে সংশ্লিষ্ট রাজ্যসভা কমিটি। টাইমস অব ইন্ডিয়া।