দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা তিন দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল বুধবার ভারতে পৌঁছেছেন। গত বছরের মে মাসে ক্ষমতা গ্রহণের পর এশিয়ার কোনো দেশে এটাই তাঁর প্রথম সফর। ভারতের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করাই জুমার এ সফরের মূল লক্ষ্য। তাঁর সঙ্গে রয়েছে ২০০ সদস্যের একটি বাণিজ্যিক প্রতিনিধিদল। জুমা তাঁর সফরের শুরুতে যাবেন মুম্বাই নগরে। এখানে আজ বৃহস্পতিবার তিনি একটি বাণিজ্যিক ফোরামের উদ্বোধন করবেন। এএফপি।