ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেত্রী উমা ভারতী গতকাল মঙ্গলবার বলেছেন, নরেন্দ্র মোদি জনপ্রিয় নেতা হতে পারেন, কিন্তু ভালো বক্তা নন। এর এক দিন আগেও তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ও লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির বক্তৃতা দেওয়ার অদক্ষতার সমালোচনা করেন। উমা ভারতী গতকাল সাংবাদিকদের বলেন, তিনি আগে যা বলেছেন, তা-ই ঠিক। নরেন্দ্র মোদি জনপ্রিয় হতে পারেন, কিন্তু তিনি সাবেক প্রধানমন্ত্রী বাজপেয়ির মতো বক্তৃতায় দক্ষ নন। মোদির জনসভায় মানুষ তাঁকে সমর্থন জানাতে আসে। বক্তৃতা শুনতে আসে না। জি নিউজ।