১৯৮৪ সালে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভোপালে রাসায়নিক কারখানায় গ্যাস দুর্ঘটনার মামলায় দণ্ডপ্রাপ্ত সাত ভারতীয় জ্যেষ্ঠ ব্যবস্থাপক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। তাঁদের দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার পত্রিকার খবরে এ কথা জানানো হয়।১৯৮৪ সালের ৩ ডিসেম্বর ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে কয়েক হাজার মানুষ মারা যায়। বেসরকারি হিসাবে ওই দুর্ঘটনায় মারা গেছে ১৫ হাজার লোক। এএফপি।