দুর্নীতির বিষয়ে নেতাদের সতর্ক করে দিয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ভোগবাদ থেকে দূরে থাকলেই দুর্নীতি থেকে নিজেদের সরিয়ে রাখা যায়। রাজনীতিকদের লোভ সংবরণ করতে হবে। তা না হলে বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের মতো পরিণতি হবে। পাশাপাশি সাধারণ মানুষকেও একই পথ ধরার পরামর্শ দেন তিনি। তৃণমূল কংগ্রেসের মুখপত্র সংগ্রামী মা মাটি মানুষর পূজাসংখ্যায় লেখা ‘চলো যাই’ নিবন্ধে মমতা এসব কথা লেখেন। কলকাতা প্রতিনিধি।