মাদক পাচার রোধে ‘রেড অ্যালার্ট’

মালয়েশিয়ার বিমানবন্দরে মাদক পাচাররোধে সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। ঊর্ধ্বতন একজন শুল্ক কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার জানান, মাদকের একটি বড় চালান ধরা পড়ার পর এ সতর্কতা জারি করা হয়। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) শুল্ক বিভাগের পরিচালক এম গোবিন্দ জানান, তাঁরা বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের চলতি সপ্তাহ থেকে তল্লাশি শুরু করেছেন। এএফপি।