বাহরাইনের রাজধানী মানামায় গতকাল রোববার ব্রিটিশ দূতাবাসের কাছে একটি পার্ক করা বাসে বিস্ফোরণ ঘটেছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মানামায় কূটনীতিকপাড়া রাস রুম্মানে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। ব্রিটিশ দূতাবাসের প্রেস কর্মকর্তা আল-তাহের আল-জামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ব্রিটিশ দূতাবাসকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে কি না, সে বিষয়ে তিনি কিছু বলেননি। এএফপি।