চলতি বছরের শেষ নাগাদ ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন হওয়ার আগে তাদের ওপর কোনো হামলা না চালাতে ইরাকের কট্টরপন্থী শিয়া নেতা মুকতাদা আল-সদর তাঁর অনুসারীদের নির্দেশ দিয়েছেন। গতকাল রোববার বার্তা সংস্থা এএফপিতে পাঠানো এক বিবৃতিতে সদর এ কথা বলেছেন। বিবৃতিতে সদর বলেন, ইরাকের ভূখণ্ড থেকে দখলদারদের প্রত্যাহারের মাধ্যমে দেশটি তার স্বাধীনতা ফিরে পেতে পারে। কাজেই দখলদার বাহিনীর সদস্যদের প্রত্যাহার সম্পন্ন হওয়ার আগে সব ধরনের সশস্ত্র ত ৎ পরতা বন্ধ করা অপরিহার্য। সদর বলেন, ‘যদি সেনা প্রত্যাহার সম্পন্ন হয় এবং আমাদের ভূখণ্ডে একজন মার্কিন সেনারও উপস্থিতি না থাকে, তাহলে অবশ্যই সামরিক ত ৎ পরতা শেষ হবে। কিন্তু সেনা প্রত্যাহার যদি সম্পূর্ণ না হয় এবং ইরাক পরাধীন রাষ্ট্রই থাকে, তাহলে তারা আবারও বড় ধরনের ত ৎ পরতা শুরু করবে।’বিবৃতিতে সদর বিদ্রোহীদের ত ৎ পরতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এএফপি।