আফগানিস্তানের দক্ষিণে এক হেলিকপ্টার দুর্ঘটনায় ছয় মার্কিন সেনা নিহত হয়েছেন। দেশটিতে নিযুক্ত ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্স ফোর্স (ইসাফ) গতকাল মঙ্গলবার এ খবর জানিয়েছে। জাবুল প্রদেশে সংঘটিত এ দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক খবরে এ ঘটনায় ‘শত্রুপক্ষের তৎপরতার’ কথা জানা যায়নি। মার্কিন প্রতিরক্ষা দপ্তর নিহত সেনাদের জাতীয়তা নিশ্চিত করেছে। জাবুলের উপ-গভর্নর জানান, প্রত্যন্ত জেলা শাজাউতে একটি ন্যাটো হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বিবিসি।