মিয়ানমারের মিকতিলা শহরে গত মার্চে সাম্প্রদায়িক দাঙ্গা চলার সময় জারি করা জরুরি অবস্থা গতকাল শনিবার প্রত্যাহার করা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।
নিউ লাইট অব মিয়ানমার পত্রিকার এক খবরে বলা হয়, মিকতিলা ও এর আশপাশের শহরে ইতিমধ্যে ‘শান্তি ও স্থিতিশীলতা’ পুনঃ প্রতিষ্ঠিত হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, ওই সময় বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে দাঙ্গায় ৪৪ জন নিহত হয়। তবে এ সংখ্যা আরও অনেক বেশি বলে অনেকের দাবি।
মিয়ানমারের মোট জনসংখ্যার মাত্র চার শতাংশ মুসলিম। গত বছর রাখাইন রাজ্যে বৌদ্ধ-মুসলিম দাঙ্গায় অন্তত ২০০ জন নিহত হয়। এএফপি।