মিসরে সংঘর্ষে ছয়জন নিহত

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের ওপর সশস্ত্র ব্যক্তিদের হামলায় গতকাল মঙ্গলবার সকালে দুজন নিহত হয়েছেন। সরকারি সংবাদপত্র আল-আহরাম এ খবর জানিয়েছে। এর আগের দিনই মুরসির সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হন।
খবরে বলা হয়, কায়রো বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি মুসলিম ব্রাদারহুডের দুই সমর্থককে গতকাল গুলি করে হত্যা করা হয়।
মুরসিকে ক্ষমতায় পুনর্বহালের দাবিতে সোমবার কায়রো ও কালিয়াব শহরে সহিংস বিক্ষোভ হয়। এতে অন্তত ৩৩ জন আহত হন।
ক্ষমতাচ্যুত মুরসি ৩ জুলাইয়ের পর থেকে সামরিক বাহিনীর হেফাজতে রয়েছেন। তাঁর সমর্থকেরা দেশজুড়ে একটানা বিক্ষোভ চালাচ্ছেন। সেনা-সমর্থিত বেসামরিক তত্ত্বাবধায়ক সরকার জনগণকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। ক্ষমতা থেকে উৎখাতের পর অজ্ঞাত স্থানে আটক রাখা হয়েছে মুরসিকে। এএফপি ও রয়টার্স।