গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সন্তোষজনক অগ্রগতি অর্জন করায় মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল শুক্রবার ইইউর দুজন কূটনীতিক এ তথ্য নিশ্চিত করেছেন। ওই দুই কূটনীতিক জানিয়েছেন, আগামী সোমবার মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে। ওই দিন দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশগুলোকে সহায়তা করার জন্য ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে।মিয়ানমারের বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর বিদেশি সাহায্যও স্থগিত করা হয়েছিল। টাইমস অব ইন্ডিয়া।