ভারতের মুম্বাইয়ে একটি বস্তি ভেঙে আবাসিক ভবন তৈরির প্রতিবাদে দেশটির প্রখ্যাত মানবাধিকার নেত্রী মেধা পাটেকর আমরণ অনশন করছেন। ২০ মে তিনি অনশন শুরু করেন।মুম্বাইয়ের খার-সান্তাক্রুজ এলাকার গোলিবাড়ি বস্তি ভেঙে সেখানকার ১৪০ একর জমি একটি বেসরকারি নির্মাণ সংস্থাকে দেওয়া হয়েছে। বস্তিটিতে বাস করত ২৬ হাজার মানুষ।