মেক্সিকোয় ছুটি কাটাচ্ছে ওবামার মেয়ে মালিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বড় মেয়ে তার ১২ জন বন্ধুকে নিয়ে মেক্সিকোর ঐতিহাসিক শহর ওয়াক্সাকায় বসন্তকালীন ছুটি কাটাচ্ছে। ওয়াক্সাকা শহরের এক পুলিশ কর্মকর্তা এ কথা বলেন। ওই কর্মকর্তা বলেন, ১৩ বছর বয়সী ওবামার বড় মেয়ে মালিয়া ওবামা ও তার ১২ বন্ধু ওয়াক্সাকার কেন্দ্রস্থলের একটি হোটেলে অবস্থান করছে। ওয়াক্সাকা শহর ঔপনিবেশিক আমলের স্থাপনার জন্য বিখ্যাত। এএফপি।