মিসরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের কারা চিকিৎসককে গতকাল শনিবার গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন কায়রোর একটি আদালত। তাঁর বিরুদ্ধে সংবেদনশীল তথ্য ফাঁসের অভিযোগ রয়েছে।
আল-ইউম আল-সাবেয়া পত্রিকায় মোবারক ও তাঁর চিকিৎসকের মধ্যে ব্যক্তিগত কথাবার্তার বিবরণ প্রকাশিত হয়। মুরসির পতনের আগের ওই কথোপকথনে মুরসি ও তাঁর দলের সমালোচনা করেন মোবারক। এক পর্যায়ে তিনি সেনাপ্রধান জেনারেল আবদেল-ফাত্তাহ আল-সিসির প্রশংসাও করেন। আল-আহরাম।