যুক্তরাষ্ট্রে গরিব মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে। এক বছরে সেখানে গরিব মানুষের সংখ্যা বেড়েছে ৪০ লাখ। সাতজনের মধ্যে একজন দরিদ্র জীবন যাপন করছেন। মার্কিন পরিসংখ্যান ব্যুরোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রতি সাতজনে একজন দরিদ্র। ষাটের দশকের পর যুক্তরাষ্ট্রে গরিবদের এ সংখ্যাই সর্বোচ্চ। বিবিসি অনলাইন।